নিউজ এডিটর
১ নভেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনেতা মন্টুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান অস্ত্র-মাদকসহ ছেলে আটক

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় নাট্যজগতের একসময়কার আলোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া এই অভিযানে মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুনসহ চারজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, তারা রাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পান। এরপরই যৌথবাহিনী গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন মন্টুর বাড়ি ঘিরে তল্লাশি চালায়। যৌথবাহিনী জানিয়েছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম এবং মাসুমা আক্তার রিয়া নামে এক তরুণী। স্থানীয়রা জানান, গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মন্টুর বাড়ি ঘিরে ধরে তল্লাশি চালায়। একই রাতে কামরাইল এলাকায় আলাদা অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আরও তিন যুবককে আটক করা হয়। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মোট সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। এ আর মন্টু একসময় নাট্যাঙ্গনে নিয়মিত অভিনয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধও নতুন নয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST