News Editor
২২ মার্চ ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে : জামায়াত নেতা গোলাম মর্তুজা

রাজু আহমেদ, রাজশাহী : রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: গোলাম মুর্তজা বলেছেন, আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। তাই আগামী নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। শনিবার (২২ মার্চ) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন গোলাম মুর্তজা। ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন। প্রধান আলোচক মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার এজাজুল হকের সভাপতিত্বে ও মো: আলাউদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অ‌তিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন দুর্গাপুর উপ‌জেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, প্রবীণ জামায়াত নেতা মসির উদ্দিন, ড. আক্কাস আলী, অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST