admin
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাকে আরও একবার মা বানিয়েছে সৃজিত- স্বস্তিকা

বিনোদন ডেক্সঃ ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ তালিকায় অন্যতম নাম হলো— সৃজিত মুখার্জি। বহু বছর আগে এ জুটির সম্পর্ক ভেঙেছে। সৃজিত বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। দীর্ঘদিন পর প্রাক্তন সৃজিতের নির্দেশনায় ‘টেক্কা’ সিনেমায় কাজ করলেন স্বস্তিকা। এতে অভিনয় ও প্রযোজনাও করেছেন দেব। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। তার আগে আজ (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেল সিনেমাটির টিজার। টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি,দেব, রুক্মিনীসহ অনেকে। টিজারে একজন মায়ের চরিত্রে দেখা যায় স্বস্তিকা মুখার্জিকে। এসময় এ অভিনেত্রী বলেন, “এই সিনেমায় আরো একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এই বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি আর করব না। কিন্তু সৃজিতের সিনেমা বলে কথা আর অসম্ভব সুন্দর গল্প। তাই সিনেমাটাকে যদি সৃজিতের সন্তান মনে করি,তাহলে বলব, আমি যতবার মা হব,সৃজিত ততবার পিতা।আশাবাদ ব্যক্ত করে স্বস্তিকা মুখার্জি বলেন,এই সিনেমায় আমাকে একজন লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে। পৃথিবীতে যতরকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই সিনেমাতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছেন। আশা করি, দর্শকের পছন্দ হবে। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ সময় জানতে চাওয়া হয় অনেক দিন পর সৃজিতের সঙ্গে কাজ করলেন। পরিচালক হিসেবে কতটা বদলেছেন? জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘এখন অনেকটা ঠান্ডা হয়েছে, বয়স হয়েছে তো! বেশ কিছু দৃশ‌্যে দেখলাম নিজেই ক‌্যামেরা চালাচ্ছে, তার মানে টেকনিক‌্যালি স্ট্রং হয়েছে। ও এখন বড় ক‌্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে। তবে এখনো আগেরই মতোই হাড় জ্বালিয়েছে সৃজিত। হুটহাট সিদ্ধান্ত নেওয়ায় এক্কেবারে মাস্টার। সৃজিত মুখার্জি ২০১৩ সালে ‘মিশর রহস্য’, ২০১৪ সালে ‘জাতিস্মর’, ২০১৮ সালে ‘শাহজাহান রেজেন্সি’ সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেন স্বস্তিকা মুখার্জি। সিনেমা নির্মাণ করতে গিয়ে এই অভিনেত্রীর প্রেমে পড়েন সৃজিত। তখন পরমব্রত চ্যাটার্জির সঙ্গে মাত্র প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এই নায়িকার। এমন বিরহের দিনে প্রেমের পেয়ালা হাতে স্বস্তিকার পানে এগিয়ে যান সৃজিত মুখার্জি। যদিও তাতে দুজনের কেউই স্বস্তি পাননি। কারণ এই প্রেম বেশিদিন টেকেনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST