নিউজ এডিটর
১৬ নভেম্বর ২০২৪, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্টারনেটের মূল্য কমাবে অন্তর্বর্তী সরকার

অভিযোগ বার্তা ডেস্কঃ বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তরুণদের চাহিদা মেটাতে ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের বিদ্যমান বিভিন্ন লাইসেন্সিং কাঠামো পর্যালোচনা করে পরিষেবার গুণমান নিশ্চিত এবং সীমাহীন মেয়াদের জন্য ইন্টারনেট প্যাকেজ চালু করার বিষয়টি বিবেচনা করছে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) সাশ্রয়ী মূল্যের, বৈচিত্র্যময় ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার করে বলেছেন, নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিষেবা সরবরাহের মূল অংশ হিসাবে ডেটার দাম কমাতে হবে। আমরা পরিষেবাগুলোকে নিরাপদ, সাশ্রয়ী ও বৈচিত্র্যময় করতে চাই এবং এর জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। ডেটা মূল্য হ্রাস করা পরিষেবা সরবরাহের মূল চাবিকাঠি। ডেটা মূল্য অবশ্যই কমানো উচিত, কারণ এটি আমাদের পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ। বিটিআরসির পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি) ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর জন্য বিটিআরসির কাছে একটি প্রস্তাব দিয়েছে। তারা বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমবে। তারা ব্যান্ডউইথের বিদ্যমান মূল্যের দাম কমানোর প্রস্তাব করেছেন। আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, আমরা ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের আউটরিচের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে এই উদ্যোগ নিয়েছি। ইন্টারনেটের দাম কমাতে সরকারের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সরকারের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমে আসবে এবং ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আইআইজিএবি’র প্রস্তাবিত ব্যান্ডউইথের মূল্য বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা প্রতি মেগা ব্যান্ডউইথ (বিভিন্ প্যাকেজ) ৫০-৭৫ টাকা কমাতে পারবে বা গ্রাহকদের কাছ থেকে কম চার্জ নিতে পারবে। ইতোমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক তরুণ প্রজন্মের জন্য সীমাহীন সময়ের জন্য ডেটা এবং বছরব্যাপী বান্ডেল অফারসহ ‘জেন-জি’ প্যাকেজ চালু করেছে। জুলাইয়ের ছাত্র-জনগণের গণঅভ্যুত্থানের সময় বহুল আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দ্বারা অনুপ্রাণিত হয়ে টেলিটক এই প্যাকেজটিকে ‘জেন-জি’ হিসেবে ব্র্যান্ড করেছে। ‘জেন-জি’ নামের নতুন প্যাকেজটির মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে, গ্রাহক মাত্র ১০০ টাকায় প্যাকেজটি কিনতে পারবেন। প্যাকেজটি সর্বনিম্ন মূল্যে সীমাহীন ডেটা ও বার্ষিক বান্ডেল দিচ্ছে। এটিতে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী মূল্যের ভয়েস ট্যারিফ এবং ১২ মাসের বিনামূল্যের সুবিধাসহ চাকরিপ্রার্থীদের জন্য প্রিমিয়াম সদস্যপদ পরিষেবা রয়েছে। নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন এবং বর্তমান টেলিটক ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মাইটেলিটক অ্যাপে নিবন্ধন করে প্যাকেজ অফারটি পেতে পারেন। এছাড়া সরকার ব্যবহারকারী এবং শিল্পের সুবিধার্থে আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সরকারি তথ্য অনুসারে সরকার একটি ‘ব্যান্ডউইথ ব্যবহার নীতি’ এবং ৫জি চালু করার জন্য কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম দামে ওয়াইফাই দেয়ার পরিকল্পনা রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST