admin
৮ জুন ২০২৩, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনেস্থিসিয়া ডাক্তারের ভূলে পঙ্গুত্বের পথে সাংবাদিক খান ফজলুর রহমান

মোঃ আশরাফুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইল শহরের একটি বেসরকারী হসপিটালের ডাক্তারের ভুল চিকিৎসায় ব্যাথায় কাতরাচ্ছেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি সাংবাদিক খান ফজলুর রহমান। তিনি পঙ্গু হতে যাচ্ছেন বলে আশঙ্কা করছেন। এ বিষয়ে বিচার দাবি করে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সোমবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন। লিখিত অভিযোগে জানা যায়, খান ফজলুর রহমান গত ১৯ মে মূত্রনালি অপারেশনের জন্য ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ মো. মাহমুদ-উর-রহমান মাসুদের তত্ত্বাবধানে শহরের সাবালিয়া এশিয়া হসপিটালে দুপুরে ভর্তি হন। বিকালে অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের পূর্বে অবশ করার জন্য এনেস্থেসিয়া চিকিৎসক ডাঃ শফিকুর রহমান লিটন পরপর তিনবার সুচ পুশ করেন। চতুর্থবার ইনজেকশন পুশ করা হয়। এরপর অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের তিন দিন পর থেকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরবর্তীতে ডাঃ মো. মাহমুদ-উর-রহমান মাসুদের চেম্বারে গেলে তিনি একজন নিউরোলজি ডাক্তারের পরামর্শ নিতে বলেন। পরে টাঙ্গাইল সেবা ইন্টারন্যাশনাল হসপিটালে নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃফারহানা মোসলেহ উদ্দিনের কাছে গেলে তিনি প্রেসক্রিপশন করে দেন। তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনেও কোনো উন্নতি হয়নি। পুনরায় ২৬ মে ইউরোলজি ডাঃ মো. মাহমুদ-উর- রহমান মাসুদের কাছে যান। তারপর তিনি অর্থপেডিক ডাক্তার দেখাতে বলেন। তার কথামতো এশিয়া হসপিটালে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সুধাংশু কুমার সিংহের কাছে গেলে তিনি প্রেসক্রিপশন করে দেন। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনেও কোনো উন্নতি হয়নি। খান ফজলুর রহমান বলেন, অসহনীয় ব্যথা নিয়ে অপারেশনের বিস্তারিত বিষয়টি একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বলি।অবশ করার সময় বারবার সুচ পুশ করার কারণে স্পাইনাল কড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।তিনি অসহনীয় ব্যথা ভোগ করছেন।গত ১৯ দিন ধরে এনেস্থেসিয়া ডা.শফিকুর রহমানের (লিটন) ভুল চিকিৎসার শিকার হয়ে কোমরের প্রচণ্ড ব্যথায় ভুগছেন। বিষয়টি এশিয়া হসপিটালের মালিককে জানালে তিনি খুবই দুঃখিত ও লজ্জিত বলে দুঃখ প্রকাশ করেন।তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন,অভিযোগ পাওয়ার পর তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে।    
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST