admin
৬ অক্টোবর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে শহরজুড়ে জলাবদ্ধতা

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছুঁয়েছে কুষ্টিয়া। গত ২৪ ঘণ্টায় জেলায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।এদিকে একটানা বৃষ্টিপাতের ফলে কুষ্টিয়ার বিভিন্ন অফিস আদালত চত্বরসহ শহর এবং শহরতলীর বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীসহ মানুষজনকে।কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কুমারখালী অফিসের টিপিও বাবলু রহমান জানান, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার বিকেল তিনটা থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত কুষ্টিয়া জেলায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে গত আগস্ট মাসে দুই দিন ৭৫ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। বুধবার রাত থেকে কুষ্টিয়া জেলায় এক কথায় বলা যায় অবিরত বৃষ্টিপাত হচ্ছে। কোনো সময় হালকা আবার কোনো সময় ভারী বৃষ্টিপাত হচ্ছে। একটানা বৃষ্টিপাতের কারণে শহরের কলেজ মোড়, র্যাব গলি, অর্জুন দাস আগরওয়ালা সড়ক, কাটাইখানা মোড়, কোর্টপাড়া, সদর হাসপাতালের সামনের সড়ক, জামতলা মোড়সহ পৌরসভার আওতাধীন বেশ কয়েকটি এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকায় বসবাসকারী বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। একটানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কের পাশাপাশি আদালত চত্বর, ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিস আদালত চত্বরে হাঁটুপানি জমে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, একটানা বৃষ্টিপাত নয়, একটু বৃষ্টি হলেই কুষ্টিয়া শহরে হাঁটুপানি জমে গিয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। পৌর বাসিন্দারা বলছেন, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সড়ক পরিণত হচ্ছে সমুদ্রে। পৌর কর্তৃপক্ষ নালা নির্মাণ করলেও পানি নিষ্কাশনে সঠিক কোনো পরিকল্পনা না থাকায় তা কোনো কাজে আসছে না। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছি আমরা। কিছু কিছু জায়গায় নালাগুলোতে পলিমাটি পড়ে বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নালার ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসছে। এছাড়াও ভারী বৃষ্টি হলে নালার নোংরা পানি সড়কের পাশের বাড়ি-ঘরেও ঢুকে পড়ছে। শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, একটু বৃষ্টি হলেই শহরের কাজী নজরুল ইসলাম, কলেজ মোড়, র্যাব গলিসহ শহরের বিভিন্ন সড়ক এমনকি ছোট বড় হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি উঠে যাচ্ছে। ফলে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। বাসা বাড়িতেও পানি ঢুকে পড়ছে। আমলাপাড়া এলাকার বাসিন্দা সোহেল রহমান বলেন, প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করে পৌরসভা নালা সংস্কারসহ ড্রেন নির্মাণ করছে। কিন্তু সঠিক পরিকল্পনামাফিক ড্রেন নির্মাণ না হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে সড়কে। আর এতেই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এরমধ্যে সামান্য বৃষ্টি হলেই রিকশা ও অটোরিকশার চালকরা ২০ টাকার ভাড়া ৫০ থেকে ৭০ টাকা দাবি করছেন। কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, দীর্ঘদিন ধরেই একটু বৃষ্টি হলেই কুষ্টিয়া শহরে জলবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ নেমে আসে। অবস্থা থেকে পরিত্রাণের জন্য সঠিক পরিকল্পনা নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করা দরকার। কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, নালাগুলো বহু আগে পরিকল্পনা করে নির্মাণ করা। যে কারণে বর্তমান সময়ে এসে তা আর কাজে আসছে না। এছাড়া অবৈধ দখলদারদের জন্য নালার মুখ কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে। যার ফলে পানি বের হতে না পেরে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সঠিক পরিকল্পনা করে কাজগুলো করা হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই জলবদ্ধতার সমস্যা নিরূপণ হবে বলে আশা করছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

১

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৩

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৪

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৬

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৭

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৮

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৯

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১০

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১২

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৩

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৪

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৬

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৮

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৯

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

২০

Design & Developed by BD IT HOST