গুরুদাসপুরে যুবদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে যুবদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে যুবদল সভাপতির বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার চাপিলা ইউনিয়নের কান্দাইল দক্ষিণপাড়া গ্রামে ওই প্রতিবাদ জানাতে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।

মানববন্ধনে চাপিলার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান, চাপিলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল আহম্মেদ ও জোয়ার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সেলিম আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চাপিলার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি শাহিন আলমের সাথে প্রতিবেশি আকরাম হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে আকরাম হোসেন ফেসবুক পেইজে শাহিন আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আকরামের বিচার দাবি করেন বক্তারা।
এদিকে উপজেলা বিএনপি, জেলা বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার চেয়ে ওয়ার্ড যুবদল সভাপতি শাহিন আলম বলেন, চাপিলার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের যোগসাজসে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন আকরাম হোসেন।

এসময় চাপিলা ইউনিয়ন যুবদল সভাপতি এনামুল হক নীলা বলেন, শাহিন আলম যুবদলের একজন পরীক্ষিত নেতা। দলের দুর্দিনে তিনি সবসময় মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবী করেন তিনি।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাফর ইকবাল নয়ন বলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন আলম নিষ্ঠার সাথে কাজ করছেন। তিনি অসহায় মানুষের জন্য রাজনীতি করেন। কখনো চাঁদাবাজি করেননি। জমি সংক্রান্ত বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই এ অভিযোগ করেন প্রতিবেশি আকরাম হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST