নিউজ এডিটর
২৯ অক্টোবর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপান ১ লাখ দক্ষ কর্মি নিবে বাংলাদেশ থেকে পাঁচ বছরে

অভিযোগ বার্তা ডেস্কঃবাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে জাপানের ব্যবসায়ীদের সংগঠন ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (এনবিসিসি)–এর প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।জাপানের ৬৫টিরও বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত এনবিসিসি সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স ( এসএসডাব্লিউ) প্রোগ্রামের আওতায় এক লাখের বেশি দক্ষ বাংলাদেশি কর্মী জাপানে নিয়োগ দেওয়া হবে।প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে ২০২৭ সালে ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া চলবে। কর্মীদের মূলত নির্মাণ, সেবা, এভিয়েশন, গার্মেন্টস ও কৃষি খাতে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে অটোমোবাইল, রিসাইক্লিং ও ড্রাইভিং পেশায়ও দক্ষ কর্মীর চাহিদা বাড়বে বলে উল্লেখ করা হয়।বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের জন্য ইতোমধ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে, যেখানে সম্ভাব্য প্রার্থীরা ভাষা ও টেকনিক্যাল প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিনিধিদলের সদস্যরা এই কেন্দ্র দুটি পরিদর্শন করে প্রশিক্ষণের মানে সন্তুষ্টি প্রকাশ করেছেন।এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “সাত মাসের ব্যবধানে প্রশিক্ষণে অনেক অগ্রগতি হয়েছে। আমরা আগামী বছরই দুই হাজার দক্ষ কর্মী নিতে প্রস্তুত।” তবে তিনি প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতা আরও বাড়ানোর পরামর্শ দেন।প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, “ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ। এজন্য জাপান থেকে অনলাইন ক্লাস নেওয়া যেতে পারে অথবা জাপানি প্রশিক্ষকদের বাংলাদেশে এনে সরাসরি প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।”তিনি আরও বলেন, “বাংলাদেশি নারীরা যত্নশীল ও পরিশ্রমী। বিশেষ করে কেয়ারগিভিং সেক্টরে তারা অনন্য ভূমিকা রাখতে পারে। একবার সুযোগ পেলে তারাই অন্যদের প্রশিক্ষণ দিতে পারবে।”বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে একটি রোডম্যাপ ও বিশেষ সেল গঠন করা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST