News Editor
২৭ মার্চ ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের আয়োজনে পারিবারিক ইফতার মাহফিল 

রাজু আহমেদ, রাজশাহী : রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের উদ্যোগে শালঘরিয়া গ্রামবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘরিয়া বদির মোড় সংলগ্ন আজমের আমগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইয়ার মোহাম্মদ প্রমুখ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন বলেন, “ইসলামের শিক্ষা হলো পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখা। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।”
অনুষ্ঠানে ধর্মীয় আলোচকরা রমজানের ফজিলত ও সংযমের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে একসঙ্গে ইফতার গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।
স্থানীয়রা জানান, “নুরুজ্জামান লিটন সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। এই ইফতার আয়োজন তার জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রমাণ।”
ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST