নিউজ এডিটর
২৮ নভেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে গনঅধিকার পরিষদের মনোনয়ন পেয়ে জাকির হোসাইনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ রাসেল রানা,জামালপুর থেকেঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৫ (সদর) আসনে গনঅধিকার পরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন। তাকে মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পুরো জামালপুর শহর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠে।সাবেক ঢাবি ভিপি নুরুল হক নূর এর নেতৃত্বাধীন গনঅধিকার পরিষদের উদ্যোগে এ দিন আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশের। র‍্যালিটি শহরের সরকারি জাহেদা সুফিরা মহিলা কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে সমাবেশে রূপ নেয়। পুরো র‍্যালিজুড়ে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় ট্রাক প্রতীকের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি উৎসবে পরিণত হয়। সমাবেশে সদ্য মনোনয়নপ্রাপ্ত মোঃ জাকির হোসাইন বলেন, বাংলাদেশের জনগণ আজ ভুয়া উন্নয়ন, লুটপাট ও দলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার। এবার মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের অগ্রযাত্রায় জনগণ আমাদের পাশে দাঁড়াবে এবং ভোটের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “জনগণ এবার তথাকথিত উন্নয়নকে নয়, বরং সত্যিকারের মানুষের উন্নয়ন–অধিকারের পক্ষে ভোট দেবে। এই আসন থেকে আমার জয় মানে মানুষের জয়ের পথ উন্মুক্ত করা।” এসমশ সমাবেশে আরও বক্তব্য দেন—গনঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর সদর শাখার সভাপতি ইহসান হাবিব রাহাত,সাধারণ সম্পাদক মনির হোসেন,শহর শাখার আহ্বায়ক সাকিব হাসান ও সদস্য সচিব রাকিব হোসেনসহ আরও অনেকেই। সমাবেশে বক্তারা বলেন, গনঅধিকার পরিষদ দেশের পরিবর্তনের রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলেছে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলটির ভূমিকা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনন্দ র‍্যালি ও সমাবেশ শেষ হয় দলীয় নেতাকর্মীদের সংহতি-প্রদর্শন ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জাকির হোসাইনের প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে।এছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পুরো আয়োজন ঘিরে জামালপুর শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৩

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৪

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৬

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৭

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৯

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১০

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২০

Design & Developed by BD IT HOST