অভিযোগ বার্তা ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত সাদিক-ফরহাদ-মহিউদ্দিন প্যানেল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের ১৮টি হলের ফলাফল জানা গেছে। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ৬৫৮৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন ৪০৯০ ভোট। এ ছাড়া উমামা ২৮০৪ এবং শামীম হোসেন ২৯৭৯ ভোট পেয়েছেন।
বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোষিত ৭টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ।
ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।
ভোটকেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।
রাত পৌনে ২টা থেকে কেন্দ্রগুলো থেকে হল সংসদের ফলাফল ও কেন্দ্রীয় ডাকসুর পৃথক ফল ঘোষণা শুরু হয়।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্রসংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা।
এবার কেন্দ্রীয় ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়াও হল সংসদ গুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও অনেকে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজা ৮৭৪ জন। কেন্দ্রগুলোতে গড়ে ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST