রাজু আহমেদ, রাজশাহী : রাজশাহী দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের দাওকান্দিতে বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ৪নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ মার্চ) বিকেলে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও শিক্ষক মোজ্জাফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি সদস্য খাইরুল আলম।
জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুস্তম আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, দাওকান্দি সরকারি কলেজের অধ্যাপক এনামুল হক পারভেজ, প্রভাষক রেজাউল করিম আলম, জহুরুল ইসলাম স্বপন প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় বিএনপি নেতা নাজমুল হক বাবু, যুবদলনেতা বিপ্লব হোসেন, আবু নাইম, পাপ্পু হক, ছাত্রদল নেতা রকি আহমেদ, জয় ইসলাম, মিলন হোসেনসহ অনেকেই।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা করেন দাওকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা বাবুল হোসাইন ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST