রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ মার্চ) বিকেলে উপজেলার ২নং কিসমত গনকৈড় ইউনিয়নের ৮নং আড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা মজলিসে শুরা সদস্য ও পুঠিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহম্মদ উল্লাহ।
ইফতার মাহফিলে জামায়াতে ওয়ার্ড সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী সাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর অধ্যাঃ ফজলুল বারী সোহরাব, উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাঃ জাবের আলী, ইউনিয়ন সেক্রেটারি আঃ আজিজ, ইয়াছিন আলী মেম্বার, যুব নেতা জুবায়ের মাহমুদ, মাওঃ আব্দুল জব্বার প্রমুখ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST