News Editor
৩ মার্চ ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পুকুর খনন বন্ধে জোরালো ভূমিকা ইউএনওর

রাজু আহমেদ, রাজশাহী: জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছেন রাজশাহী দুর্গাপুর উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য বজায় ও কৃষি জমি রক্ষায় একাধিক অভিযান পরিচালনা করে ইতিমধ্যে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সম্প্রতি, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

একটি চক্র সুযোগ পেলেই বাণিজ্যিক ভাবে মাটি বিক্রির ধুম ফেলে দেয় উপজেলা জুড়ে। তবে ইউএনও সাবরিনা শারমিনের বদন্যতায় পুকুর খনন চক্রের সেই আশায় এবার গুড়েবালি। উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থানকে আরও পোক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন সম্পূর্ণ বেআইনি। এটি শুধু কৃষি ব্যবস্থার ক্ষতি করে না, বরং ভূগর্ভস্থ পানির স্তরেও নেতিবাচক প্রভাব ফেলে। আমরা এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করবো।

এদিকে, উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। কৃষকরা মনে করেন, প্রশাসনের কঠোর পদক্ষেপে আবাদি জমি রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে না।

অবৈধভাবে পুকুর খনন রোধ ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রি চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষক ও কৃষির সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST