News Editor
১২ মার্চ ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নিয়োগে প্রশংসায় ভাসছেন ইউএনও

রাজু আহমেদ, দুর্গাপুর-(রাজশাহী): প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। জানা গেছে, সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শত শত মানুষের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। এতে স্বচ্ছ পদ্ধতিতে ডিলার নির্বাচিত হওয়ায় আবেদনকারীরা স্বস্তি প্রকাশ করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও ইউএনওর এই উদ্যোগের প্রশংসা করেন। একজন প্রতিযোগী জানান, “আমরা ভেবেছিলাম হয়তো সুপারিশ বা প্রভাব খাটানো হবে, কিন্তু ইউএনও স্যারের কারণে সব কিছু স্বচ্ছভাবে হয়েছে। এটা সত্যিই প্রশংসনীয়।” যাচাই-বাছাই শেষে সচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেয়ে নওপাড়া ইউনিয়নের গোপালপুর বাজার পয়েন্টের সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলার রহিদুল ইসলাম বলেন, উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রকাশের পরে অনেকেই তথ্য গোপন করে আবেদন করেছিলো কিন্তু ডিলার নিয়োগে শতভাগ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই সবার সামনে লটারি করে ডিলার নির্বাচন করেছি, যাতে কোনো অনিয়ম না থাকে।” এই উদ্যোগকে উপজেলাবাসী দৃষ্টান্তমূলক বলে মনে করছেন। তারা আশা করছেন, অন্যান্য ক্ষেত্রেও প্রশাসন এমন স্বচ্ছতা বজায় রাখবে। উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ১৪ জনকে নির্বাচন করার কথা থাকলেও ১২জনকে নির্বাচন করা হয়েছে। ডিলার নিয়োগে সরেজমিন যাচাই বাছাই করে প্রতিবেদন দেয় ডিলার নিয়োগ কমিটি। এতে নির্বাচিতরা হলেন, নওপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজারে দেলোয়ার হোসেন, গোপালপুরে রহিদুল ইসলাম, কিসমতগনকৈড় ইউনিয়নের ঝিনার মোড়ে রফিকুল ইসলাম, পানানগর ইউনিয়নের বেলঘরিয়া বাজারে আব্দুর রশিদ, দেলুয়াবাড়ী ইউনিয়নের তরিপতপুর মোড়ে জাহাঙ্গীর আলম, পাচুবাড়ি বাজারে দুলাল হোসেন, ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া বাজারে এবাদুল্লাহ, আমগাছি বাজারে ইসমাইল হোসেন, মাড়িয়া ইউনিয়নের পালিবাজার মোক্তার হোসেন, মাড়িয়া বাজার মোর্শেদ রানা, জয়নগর ইউনিয়নের হাটকানপাড়া বাজারে মেহেদী আল ইমাম, কালীগঞ্জ বাজারে মিজানুর রহমান। তবে বাকি ২টি পয়েন্টে আবেদন করলেও সেখানে যোগ্য ডিলার না পাওয়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে। পুনরায় এই দুইটি পয়েন্টে ডিলার নিয়োগ দেওয়া হবে বলে কর্মসূচিতে জানানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST