News Editor
১৫ মার্চ ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছে। জানা গেছে, গত ২ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় ওই গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর রহমানের সাথে। বর্তমানে তাদের সংসারে ১টি কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর রহমান প্রায় নির্যাতন করে আসছিলেন। এরই জেরে গত শুক্রবার সন্ধ্যায় আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানান বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতো শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করে এবং সেই আঘাতে মারা যান। বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী শাহিনুর। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST