দুর্গাপুরে লোকালয়ে বন্য হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে লোকালয়ে বন্য হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

সাধারণত চিড়িয়াখানা কিংবা বনে দেখা যায় হনুমান। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির একটি বন্য হনুমান লোকালয়ে এসে পড়েছে। হনুমানটিকে দেখে অনেকেই কলা-পাউরুটি এগিয়ে দিলে দিব্বি হাত পেতে নিচ্ছে আর মনের সুখে খাচ্ছে। উৎসুক জনতাও ভিড় করে দেখছেন হনুমানের নানান খেমটা।

বন বিভাগের ভাষ্যমতে, হনুমানটি ল্যাঙ্গুর প্রজাতির। ইংরেজিতে একে বলা হয় হনুমান ল্যাঙ্গুর বা গ্রে ল্যাঙ্গুর। এই প্রজাতির হনুমান বাদর জাতীয় প্রাইমেট হলেও সাধারণ বানরের চেয়ে আলাদা। শরীর লম্বাটে, হাত-পা লম্বা হয়ে থাকে। মুখ কালো এবং ধূসর-সাদা রঙের হয়। বনাঞ্চলে বা গ্রামাঞ্চলে প্রায় দেখা যায় এই প্রজাতির হনুমান। দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এরা কখনো কখনো খাদ্য বা নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বসতিতে চলে আসে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রাচীরের উপরে ঘুরতে দেখা যায় বিরল প্রজাতির এই হনুমানটিকে। হনুমানটির ছুটাছুটি ও লাফালাফি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। মুহূর্তেই স্থানীয়রা ভিড় জমান হনুমানটিকে এক নজর দেখতে।

কৌতুহলী কয়েকজন হাতে থাকা স্মার্টফোনে হনুমানটির ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। মজা পেয়ে কেউ কেউ হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। তবে প্রাচীরের উপরে হনুমানটির লাফালাফি দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্কও দেখা দেয়। বিশেষ করে শিশুসহ নারী-পুরুষদের মধ্যে ভীতির সঞ্চার হয়। বন্য হনুমানটি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কেউ কেউ।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, “এলাকায় এমন প্রজাতির হনুমান আগে দেখা যায়নি। হঠাৎ প্রাচীরের উপরে হনুমানের এমন ছুটাছুটি দেখে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমান। তবে বন্য হনুমানটির কামড় বা আঁচড় দিতে পারে এমন শঙ্কাও রয়েছে তাদের মধ্যে।”

দুর্গাপুর পৌরসভার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে প্রাণীসম্পদ বিভাগ বা বন বিভাগকে অবহিত করে হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত হনুমানটিকে উদ্ধারে ব্যবস্থা নেয়া না হলে বানরের কামড় বা আঁচড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

উপজেলার বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মাহবুবুর রহমান বলেন, “এ ধরনের বিরল প্রজাতির লাংগুর হনুমান খাবারের সন্ধানে অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে। সাধারণত কলা বা খাদ্যপণ্যবাহী গাড়ির সঙ্গে লোকালয়ে চলে আসে। কেউ বিরক্ত না করলে হনুমানটি আবার তার স্বাভাবিক স্থানে ফিরে যাবে।
মানুষজন বিরক্ত না করলে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান এই বন বিভাগের কর্মকর্তা।”

অভিযোগ/রাজু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST