নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পৃথক অভিযানে ধামইরহাট ও পত্নীতলা থানা পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় একজন আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল দিবাগত গভীর রাত ১টা ৪০ মিনিটের দিকে ধামইরহাট থানা পুলিশ পৌরসভার টিএনটি মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে মোঃ বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ চকযদু এলাকার বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, ১২ এপ্রিল রাত ১১টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল নজিপুর পৌরসভার মাহমুদপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান রেখে পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে ৫টি বস্তার ভেতরে ১০টি পলিথিন ব্যাগে মোট ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তিনি মাদক প্রতিরোধে সর্বসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST