নিউজ এডিটর
১৭ এপ্রিল ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ বাড়িতে আগুন প্রসেঙ্গ যা বললেন মানবেন্দ্র ঘোষ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ পহেলা বৈশাখের ফ্যাসিস্টের মুখাকৃতি নির্মাণকারী সন্দেহে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার বাড়িটিতে দুর্বৃত্তরা এ আগুন দেয় বলে জানিয়েছেন মানবেন্দ্র ঘোষের পরিবার। বুধবার (১৬ এপ্রিল) এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে চারুশিল্প মানবেন্দ্র ঘোষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার চিত্রজীবনের অনেক স্মৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরাও মানবেন্দ্র ঘোষের বাড়িতে এসেছেন। এ সময় চারুশিল্প মানবেন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, গত ১৩ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে একটি গ্রুপ মিথ্যাচার শুরু করে। আমি নাকি ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানোর কাজ করছি। এ নিয়ে আমাকে নানাভাবে হুমকি প্রদর্শন শুরু করে ওই গ্রুপটাতে। তখন আমি নিরাপত্তাহীনতার কারণে থানায় সাধারণ ডায়েরি করি। পরে আমাকে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমার পৈত্রিক বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। তিনি আরও বলেন, বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় কোনো মামলা করেছেন কি না এমন প্রশ্নে তিনি শুধু বলেন, মামলা করবো। মানিকগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন বলেন, মানবেন্দ্র ঘোষের বাড়িতে আনুমানিক রাত পৌনে ৩টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে। এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে তা পরিদর্শনে এসেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ হয়তো শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দিয়েছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিরূপণের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১০

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১১

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১২

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৩

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৪

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৫

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৭

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৯

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০

Design & Developed by BD IT HOST