পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক চোরাকারবারি আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক চোরাকারবারি আটক

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগা)

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) এর অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ২৬৩ এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিচালিত হয়।

এ সময় টহলদল ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান চাঁদ (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ধামইরহাট উপজেলার বীরগ্রাম গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ২০০ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST