
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকে:
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আনিছুর রহমান । সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি পূর্বধলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা খাতকে এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউএনও আনিছুর রহমান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “পূর্বধলার উন্নয়ন আমার প্রধান লক্ষ্য। শিক্ষা খাত বিশেষ করে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসাথে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকে আমি অগ্রাধিকার দেব।”
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন যে, নতুন উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে পূর্বধলার শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST