News Editor
২০ অগাস্ট ২০২৩, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশ পেলো গায়ক, গিটারিস্ট ও কম্পোজার তানভীর সালেহীন রোমেল এর নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেক্সঃ প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়োচ্ছে এই গান। ১৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ৭টায় ইউটিউবে তানভীর সালেহীন রোমেল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। নিজের নামেই তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক- Tanvir Saleheen Romel – YouTube আর গানটি দেখতে লিংকে ক্লিক করুন- https://youtu.be/wD4wQ_ERl6c ‘এ শহর’ গানের কথা ও সুর করেছেন জামি। গানটির মিউজিক কম্পোজিশন, মিক্সিং এবং মাস্টারিং করেছেন শিল্পী নিজেই তার স্টুডিওতে। গানটির ভিডিওগ্রাফি করেছেন অনিক খান। সফ্ট রক ধারার এ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গানটির মিউজিক ও ভিডিও সবকিছুই খুব যত্ন করে করা হয়েছে। ঢাকার ভিতরে ও বাইরের বেশ কিছু জায়গায় গানটির ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।” উল্লেখ্য ২০০৫ সালে রোমেল ৯০ দশক এর জনপ্রিয় “মনিটর”ব্যান্ড গ্রুপে যোগ দেন এবং লীড গিটারিস্ট হিসেবে ১ বছর অনেক শো করেছেন। এরপর শিক্ষাজীবনে এমবিএ শেষ করে একটি মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানীতে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে রোমেল জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা’র সাথে সর্বমোট ১০টি গান নিয়ে একটি ডুয়েট অ্যালবাম “রং করা পুতুল” প্রকাশের মাধ্যমে একক শিল্পী হিসেবে সংগীত জগতে তার যাত্রা শুরু করেন এবং ২০০৮ সালে আবারো তার ‘Fusion’ ব্যান্ড নিয়ে লাইভ শো শুরু করেন। এ পর্যন্ত তার স্টেজ শো বা লাইভ কনসার্ট কয়েক হাজার ছাড়িয়ে গিয়েছে। রোমেল কর্পোরেট জীবনে কাজ করার পাশাপাশি ২০০৯ সালের দিকে তিনি সহ সেই কোম্পানিতেই কর্মরত মিউজিক প্রেমী সহকর্মীদের নিয়ে গড়ে ওঠে আনঅফিসিয়াল কর্পোরেট ব্যান্ড যেটা পরবর্তীতে ২০১৭ সালে রবি কোম্পানির অফিসিয়াল মিউজিক্যাল ব্যান্ড ‘রবি ব্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ‘রবি ব্যান্ড’ এর এ পর্যন্ত ১২টি মিউজিক ভিডিও ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ২০১১ সালে রোমেল সংগীত শিল্পীর পাশাপাশি মিউজিক কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ করে আরো এক ধাপ এগিয়ে নেন নিজেকে। এ পর্যন্ত রোমেল যতগুলো একক গান করেছেন তার মধ্যে তার নিজের কথা,সূর ও মিউজিক কম্পোজ করা বেশ কিছু গান রয়েছে। এছাড়াও বিদেশি ব্যান্ড এর বেশ কিছু ইংরেজি গানের কভার ভিডিও করেছেন তিনি। তার প্রকাশিত একক গান গুলোর ভেতরে ‘ভালোবাসার মায়াজাল’, ‘পুরোনো গিটার’,‘ভালোবাস আমাকে’, এখন আমায়’, ‘বর্ষা’,‘এখনো রাত জেগে’ অন্যতম।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST