নিউজ এডিটর
১৮ জুলাই ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশিকার ৪,৫৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

অভিযোগ বার্তা ডেস্কঃজনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য ৪,৫৪৩.৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকা। এই বাজেটের উল্লেখযোগ্য অংশ ব্যয় হবে অর্থনৈতিক কর্মসংস্থান, ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সম্প্রসারণে।শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০ টার দিকে এ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা প্রশিক্ষণ কেন্দ্রে (HRDC)-তে তিনদিনব্যাপী বাজেট কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক(যুগ্ম সচিব)ড.মানোয়ার হোসেন মোল্লা।অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের সম্পাদক, বিশিষ্ট কবি হাসান হাফিজ। তিনি বলেন, ২০২৪ সালে জুলাই আগস্টে অনেক প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান, কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর মো: আব্দুস সামাদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: ইকবাল হোসেন, প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, উপ-প্রধান নির্বাহী কামরুল হাসান কামাল ও আব্দুল হাকিম, সিএফও শক্তি পদ চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।অনুষ্ঠানে প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং প্রশিকার মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।চলতি অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ১০ কোটি ৯৭ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ৩ লাখ ৯৯ হাজার ৩৭ জন সমিতির সদস্যকে ৩ হাজার তিনশো ৯৪ কোটি ৭ লাখ টাকা ঋণ প্রদানেন লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ঋণ গ্রহীতারদের মধ্যে ৩ লাখ তিন হাজার পাঁচশো ২৩ জন নারী ও ৯৫ হাজার আটশো ৫০ জন পুরুষ। এই ঋণ গ্রহনের মাধ্যমে ৭ লাখ লোকের কর্মসংস্থান হবে। বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে নারী উন্নয়ন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও নিরাপদ পানি প্রকল্পে।প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, “এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনে টেকসই পরিবর্তন আনতে চাই।”প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘পরিবেশবান্ধব কৃষি’, ‘সবুজ প্রযুক্তি’, ‘জলাধার সংরক্ষণ’, এবং ‘দূর্যোগ ব্যবস্থাপনা’ প্রকল্পগুলো জোরদার করা হবে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, নিরাপদ প্রসবসেবা ও পুষ্টিবিষয়ক প্রকল্পগুলোও বাজেটে অগ্রাধিকার পেয়েছে।বাজেট কর্মশালায় ২০২৪–২৫ অর্থবছরের প্রকল্পগুলোর মূল্যায়ন এবং নতুন বছরকে সামনে রেখে কর্মপন্থা নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিকার বিভিন্ন কর্মসূচি নিয়ে মতামত প্রদান করেন এবং মাঠপর্যায়ের সফল উদ্যোগগুলো তুলে ধরেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST