বিপ্লব বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফসলি জমিতে গরু-ছাগল প্রবেশ নিয়ে সংঘর্ষে কৃষক আহত

রাজবাড়ী সদর উপজেলার চাঁদপুর গ্রামে ফসলি জমিতে গরু–ছাগল প্রবেশকে কেন্দ্র করে এক কৃষককে মারধর ও টাকা–স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। অভিযোগকারী কৃষক বিধান কুমার বিশ্বাস (৩৮) মুক্তিযোদ্ধা নিরোষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. আসাদ (৩২) ও তার বাবা জাহাঙ্গীর (৪০), পিতা কাঙ্গাল, সাং–রায়পুর, থানা কালুখালী, জেলা রাজবাড়ীর গরু–ছাগল প্রায়ই বিধান কুমার বিশ্বাসের ফসলি জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করে। বিষয়টি একাধিকবার নিষেধ করার পরও তারা ইচ্ছাকৃতভাবে গরু–ছাগল তার জমিতে ছেড়ে দেয়। বুধবার বিকেলে আসামিদের গরু–ছাগল বিধানের লাউক্ষেতে প্রবেশ করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে আসাদ এসএস পাইপ দিয়ে বিধানের পিঠে আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলাজখম হয়। অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় আসামিরা তার পকেটে থাকা ৫ হাজার ৭০০ টাকা নগদ অর্থ এবং ৮ আনা ওজনের স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। পাশাপাশি তার আগাছা নাশক স্প্রে মেশিন (মূল্য প্রায় ৩ হাজার ৮০০ টাকা) নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় বিধান কুমার বিশ্বাসকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, অভিযোগে অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর/এ..
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST