বকশীগঞ্জে ভিজিএফ কার্ড বিএনপি'র নেতাদের নিকট হস্তান্তরের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ মে ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ভিজিএফ কার্ড বিএনপি’র নেতাদের নিকট হস্তান্তরের অভিযোগ

বকশীগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফের ৪ হাজার ২৪টি কার্ড বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এসব কার্ড বিএনপির নেতাদের হাতে হস্তান্তর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নের হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য সরকার ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাওয়ার কথা। সে হিসাবে ইউনিয়নের জন্য মোট ৮০ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে মোট বরাদ্দের অর্ধেক অর্থাৎ ৪ হাজার ২৪টি কার্ড সরাসরি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল ও সাধারণ সম্পাদক সফিউল আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারি নীতিমালা অনুযায়ী, স্থানীয় প্রশাসনের গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের তালিকা করে এসব কার্ড বিতরণের কথা। তবে প্রশাসনের কোনো কর্মকর্তা বা ট্যাগ কর্মকর্তার উপস্থিতি ছাড়াই দলীয় নেতাদের হাতে বিপুলসংখ্যক কার্ড তুলে দেওয়ায় বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ভিজিএফের চাল গরিব মানুষের জন্য বরাদ্দ। রাজনৈতিক নেতাদের হাতে কার্ড তুলে দিলে প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগের বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ‘দলীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হক সঞ্জুর হাতে কার্ডগুলো তুলে দেওয়া হয়েছে, যাতে ইউনিয়ন পরিষদের ওপর কোনো চাপ না আসে।’

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, দল থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শুধু প্রকৃত গরিব ও অসহায় ব্যক্তিরা যাতে কার্ড পান, সে বিষয়ে খেয়াল রাখতে নেতাকর্মীদের বলা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন বলেন, নিয়ম অনুযায়ী ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড ও চাল বিতরণের কথা। কোনো রাজনৈতিক দলের হাতে একসঙ্গে কার্ড হস্তান্তরের বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সরকারি ত্রাণ বা ভিজিএফ কার্ড রাজনৈতিক দলের মাধ্যমে বিতরণের সুযোগ নেই। নিয়মবহির্ভূতভাবে কার্ড হস্তান্তরের ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্তকীর রূপ থেকে আমের নাম: যেভাবে এলো ‘আম্রপালি’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বিএনপির তিন নেতা–কর্মী বহিষ্কার

জাফলং শ্রমিকদের হাহাকার, বালু-পাথর উত্তোলন বন্ধে মানবেতর জীবন

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ত্রিশাল: নজরুল মঞ্চের প্রস্তুতি পরিদর্শনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারী আসসাদুল আলম বাপ্পি’র ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু

জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নগর উন্নয়নে সহযোগিতা চাইলেন চসিক মেয়র 

মানিকগঞ্জ জেলাসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আলী আশরাফ

বকশীগঞ্জে ভিজিএফ কার্ড বিএনপি’র নেতাদের নিকট হস্তান্তরের অভিযোগ

শিশু রামিসাদের বাসায় গভীর রাতে প্রধানমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির নির্দেশ

১০

ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

১১

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজশাহীতে ছাত্র-শ্রমিক-জনতার বিক্ষোভ

১২

সিলেটের জাফলং যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে আগুনে পোড়ানোর অভিযোগ,স্বামী আটক

১৩

সিলেট বিমানবন্দর এলাকায় অবৈধ ভারতীয় পণ্যবোঝাই সিএনজিসহ আটক – ৩

১৪

ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপিত

১৫

জাফলং সীমান্তে মন্নান মেম্বার ও লাইনম্যান ডালিমের চোরাচালান রাজত্ব প্রশাসন এর ভূমিকা নীরব

১৬

সিলেট অনলাইন জুয়া তীর শীলং ও মাদক এর ডিলার ইমন এর অনৈতিক ব্যবসা জমজমাট

১৭

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন

১৮

২৩ মের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

১৯

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা জবাব, পরিস্থিতি শান্ত

২০

Design & Developed by BD IT HOST