বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা তাঁতীদলের দোয়া মাহফিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা তাঁতীদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,সিলেটঃ

 

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রহের মাগফেরাত কামনা করে সিলেট জেলা তাঁতী দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে নগরীর রংমহল টাওয়ারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম ও খতিব ফয়সাল আহমদ। এর পূর্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, জিয়াউর রহমান নেওয়ার, রফিক আহমদ, বেলাল আহমদ, জামাল উদ্দিন, মাহবুবুর রহমান লোকমান, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, যুগ্ম আহবায়ক খায়ের আহমদ, সদস্য মোহাম্মদ মোহন আহমদ, রাকিবুল ইসালাম খান, সুমন আহমদ, দুলাল আহমদ, এপল আহমদ, সাইফুল্লাহ আহমদ, আজাদ মিয়া, সালাউদ্দিন, শের ইসলাম, শামিম আহমদ, আব্দুর রহিম, ইজ্জাদ আহমদ, জসিম উদ্দিন, তাঁতীদল নেতা আব্দুর রহিম, মোরাদ উজ্জামান, এনাম উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল হান্নান, সাইদুল ইসলাম, জসিম আহমদ, লিমন আহমদ, কোম্পনীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী কোম্পানীগঞ্জ তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নবী হোসেন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, যুগ্ম আহবায়ক হাজি ময়নুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি বারবার জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম চালিয়ে গেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১১

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১২

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৩

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৪

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৫

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৬

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৭

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৯

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

২০

Design & Developed by BD IT HOST