নিউজ এডিটর
৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক লোকসানে থাকলে বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর

অভিযোগ বার্তা ডেস্কঃ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, যদি কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে তারা ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না। এ ছাড়া, তিন মাসের ঋণ অনাদায়ী থাকলে সেটিকে নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করছি। গত কয়েক বছরে অর্থ ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। সেখান থেকে ফেরাতে আমরা চেষ্টা করছি এবং আংশিক সফলতাও এসেছে। হুন্ডির মাধ্যমে প্রবাসী আয়ের লিকেজ প্রসঙ্গে গভর্নর বলেন, আগে হুন্ডির মাধ্যমে প্রায় ৩০ শতাংশ প্রবাসী আয়ের লিকেজ হতো। এখন তা অনেক কমে এসেছে। তিনি জানান, আমদানি পরিমাণে খুব একটা পরিবর্তন না হলেও মূল্য কমে এসেছে। মূল্য বাড়িয়ে যারা অর্থ পাচার করত, এখন তারা দেশে নেই। ফলে ব্যয়ও কমেছে। আগে যেভাবে অর্থ পাচার হতো, এখন সেভাবে আর হয় না। এর পেছনে কাজ করছে সুশাসন। যার ফলে রিজার্ভও বেড়েছে। ডলার বাজার নিয়ে গভর্নর বলেন, গত এক মাসে বাজার থেকে এক বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কিনেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এতে ডলারের দাম বাড়েনি। তিনি আরও বলেন, ডলার সংকট না থাকলেও টাকার সংকট রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি, আরও করতে হবে। এটা একদিনে সম্ভব নয়, সময় লাগবে। আগস্টে চালের দাম বেড়ে যাওয়ায় কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে। তবে আমাদের লক্ষ্য, মূল্যস্ফীতিকে ৫ শতাংশের নিচে নামিয়ে আনা। খেলাপি ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, জুনের খেলাপি ঋণের রিপোর্টে ৩০ শতাংশ পর্যন্ত খেলাপির আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে রোববার থেকে সরকারের সঙ্গে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু হবে। আশা করছি, এক-দুই বছরের মধ্যে এসব ব্যাংক ভালো করবে। এটি কর্মকর্তাদের পাশাপাশি আমানতকারীদের জন্যও ভালো হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১১

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৩

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৬

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৭

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৮

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৯

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST