ব্রাহ্মণবাড়িয়ায় প্রচন্ড গরমের কারণে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। তাপ প্রদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। শিশু রোগীদের মধ্যে বেশিরভাগ ঠান্ডা, কাশ্বি ও নিউমোনিয়াতে আক্রান্ত। প্রতিদিনই এসব রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিতে ভিড় করছে জেলার বিভিন্ন হাসপাতালে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের গরম জনিত ডায়রিয়া এখনো নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালে শিশুদের ঔষুধের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানা যায়। এদিকে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানান, বয়স্ক রোগীদের ঔষধ পর্যাপ্ত পরিমানে থাকলেও শিশুদের ঔষধ নেই বললেই চলে । বিশেষ করে শিশুদের চিকিৎসায় অপরিহার্য স্বল্প মূল্যের বিভিন্ন সিরাপ, যেমন : জিংক, প্যারাসিটামল, হিস্টাসিন ও ভিটামিন সিরাপের তিব্র সংকট দেখা দিয়েছে। এতেই বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য ভর্তি হওয়া শিশুদের চিকিৎসায় ব্যাহত হচ্ছে। এরপরেও কর্তব্যরত চিকিৎসকরা সাধ্যমত রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কলসান্টেন্ট ডা: আক্তার হোসেন এক বিশেষ সাক্ষাৎকারে শিশুদের ব্যাপারে পরামর্শ দিতে গিয়ে বলেন, গরমে অসুস্থতা প্রতিরোধে শিশুদেরকে খোলামেলা পরিবেশে পাতলা সুতি কাপড় পরিয়ে রাখতে হবে। পরিশেষে তিনি মাননীয় সরকারকে বাচ্চাদের স্বল্প মূল্যের সিরাপগুলোকে এভলেভল করে দেওয়ার অনুরোধ জানান।
মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি
১
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে
২
হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে
৩
বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ
৪
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর
৫
পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার
৬
মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন
৭
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার
৮
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
৯
স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী
১০
কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:
১১
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
১২
ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী
১৩
বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা
১৪
মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা