মানবাধিকার চেয়ারম্যানের সাথে রাজশাহী বিভাগের প্রতিনিধিদের মতবিনিময় সভা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ অগাস্ট ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবাধিকার চেয়ারম্যানের সাথে রাজশাহী বিভাগের প্রতিনিধিদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

১৮ আগস্ট ২০২৫ সোমবার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম হুমায়ুন কবিরের সাথে রাজশাহী বিভাগের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, বিদেশ থেকে সদ্য দেশে ফিরে আসার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেছেন। মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমকে আরও তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম হুমায়ুন কবির সভায় উপস্থিত সকল প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “মানবাধিকার রক্ষা একটি সামগ্রিক দায়িত্ব। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

রাজশাহী বিভাগ পরিদর্শন শেষে তিনি আগামী দিনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অফিস পরিদর্শন করবেন বলে সভায় ঘোষণা দেন।

রাজশাহী বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও “আমি নিজে অপরাধ করবো না ও অপরাধীদের আইনের হাতে তুলে দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করবো”-এই শ্লোগান সম্বলিত “সম্মাননা স্মারক” তুলে দেন।

উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সভাপতি মোঃ নাসিম উদ্দিন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত বিভাগীয় কমিটির উপদেষ্টা আরিফুল ইসলাম ও মোঃ আখতারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা তুষার, মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ জিম, সংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধক্ষ্য রাকিবুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুর রহমান হাসিব, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইসরাফিল হোসেন, দপ্তর সম্পাদক শাহীন হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST