নিউজ এডিটর
২৯ অগাস্ট ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে মরিচের দাম পেয়ে খুশি চাষি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাতটি উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। ঘিওর, দৌলতপুর, শিবালয়, সিংগাইর, হরিরামপুর, সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার চাষিরা মরিচ চাষ করেছেন। তারা মরিচ বিক্রি করে লাভ পাচ্ছেন।স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। চাষিরা বলছেন, এক কেজি মরিচ উৎপাদনে তাদের খরচ হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা। সেই হিসাবে এবার লাভের মুখ দেখছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ দাম পাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহম্মেদ জানান, মানিকগঞ্জের সাতটি উপজেলাতেই মরিচ চাষ হয়। এর মধ্যে শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়ায় বেশি চাষ হয়। চলতি খরিপ মৌসুমে ৪২৮ হেক্টর এবং রবি মৌসুমে ৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় এবার উৎপাদন কিছুটা কম, যার প্রভাবে বাজারদর বেড়েছে। তিনি জানান, মরিচ শুধু স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে না, ব্যবসায়ীরা মরিচ সংগ্রহ করে প্যাকেটজাত করে বিদেশে পাঠাচ্ছেন। ঢাকার বিমানবন্দর হয়ে মরিচ যাচ্ছে লন্ডন, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, নেপাল ও যুক্তরাষ্ট্রসহ অন্তত ১৫ থেকে ২০ দেশে। স্থানীয় ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে রপ্তারি করে ভালো অঙ্কের মুনাফা করছেন। ঘিওর হাটে পাইকাররা প্রতি কেজি মরিচ ২০০ থেকে ২২০ টাকায় কিনেছেন। যেখানে গত সপ্তাহেও দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। বরংগাইল, উথলি, ঝিটকা, তরা ও টেপরা হাটে এমন বিক্রি হচ্ছে। ঘিওরের মাইলাগি গ্রামের কৃষক সেলিম মিয়া বলেন, “২০ শতাংশ জমিতে মরিচ লাগিয়েছি। এ বছর ফলন তেমন ভালো হয়নি কিন্তু দাম বেশি হওয়ায় যা আয় হয়েছে, তা গত কয়েক বছরে কল্পনাও করিনি।আরেক চাষি হাসান আলী বলেন, ‘‘মরিচ চাষ করে লোকসানের আশঙ্কা থাকলেও এবার লাভজনক হওয়ায় আগামী মৌসুমে চাষিরা উৎসাহী হবেন। দৌলতপুরের কৃষক আবদুল করিম বলেন, “মরিচের দাম ভালো হওয়ায় পরিবারের মুখে হাসি ফুটেছে। গত বছর লোকসান গুনতে হয়েছিল। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে পারলাম।বরংগাইল হাটের আড়তদার রফিকুল ইসলাম জানান, “বিদেশে চাহিদা বেশি থাকায় বাজার চাঙা হয়েছে। যদি সরকার রপ্তানির সুযোগ আরো সহজ করে দেয়, তাহলে চাষি ও ব্যবসায়ী উভয়পক্ষই লাভবান হবে। মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম বলেন, ‘‘মরিচ এ অঞ্চলের সম্ভাবনাময় ফসল। যদিও কয়েক বছর ধরে দাম পড়ে যাওয়ায় অনেকে আবাদ কমিয়েছিলেন। তবে এবারের সাফল্য আবার নতুন আশার সঞ্চার করেছে। কৃষকরা মনে করছেন, সরকার যদি সঠিক সময়ে সংরক্ষণ ও রপ্তানির ব্যবস্থা করে দেয়, তবে মরিচ চাষ করে চাষিরা লাভবান হবে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১১

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৩

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৬

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৭

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৮

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৯

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST