নিউজ এডিটর
৩১ অক্টোবর ২০২৪, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের দুই কর্মকর্তাকে মারধর

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জঃ মানিকগঞ্জে হাসপাতালের ভেতরে ঢুকে দুই কর্মকর্তাকে রড, হকিস্টিক ও স্ট্যাম্প দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার হিজুলীবাজার এলাকায় অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালে ঢুকে মুখোশধারী কয়েকজন তাদের মারধর করে। হামলার শিকার দুজন হলেন– হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা নাজনিন আক্তার বিউটি ও সমাজ কল্যাণ অফিসার নিতাই কুমার সরকার। নাজনিন আক্তার জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিতাই কুমার সরকারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় আহত নাজনিন আক্তার বিউটি বলেন,দুপুর দেড়টার দিকে নিজ কক্ষে বসে স্টাফদের সঙ্গে কথা বলছিলাম। এসময় ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত মাস্ক পরে এসে আমাকে স্ট্যাম্প ও রড দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে তারা আমাকে টেনে হিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে আনে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা চলে যায়। পরে হাসপাতালের অন্য স্টাফরা আমাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত নিতাই কুমার সরকার বলেন, ‘আমি অফিস কক্ষে বসে কাজ করছিলাম। হঠাৎ মাস্ক পরা বেশ কয়েকজন যুবক আমাকে আওয়ামী লীগের দালাল বলে মারধর করতে থাকে। এ সময় আমি কোনোরকমে জীবন নিয়ে অফিস থেকে বের হতে পেরেছি। দুর্বত্তরা মুখোশ পরা থাকায় আমি কাউকে চিনতে পারিনি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের বর্তমানে ব্যবস্থাপনা এডহক কমিটি নিয়ে পূর্বের কমিটির সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের করণে এই ঘটনা ঘটে থাকতে পারে। ওসি আরও বলেন,এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ডা. হাসান মাহমুদ হাদি বলেন, ‘ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। আমি বিষয়টি জানার পর ডিসি স্যারকে জানিয়েছি। কমিটির বিরোধ প্রসঙ্গে জানতে চাইলে ডা. হাসান মাহমুদ হাদি বলেন, ‘হাসপাতালের আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এখন জেলা প্রশাসক স্যার সভাপতি হয়ে এডহক কমিটি পরিচালনা করছেন। এরপর কারা এই ঘটনা ঘটিয়েছেন প্রশাসন তদন্ত করলে জানতে পারবে। এরবেশি কিছু বলতে পারব না। মানিকগঞ্জ জেলা প্রশাসক ও ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি হাসপাতালে পুলিশ টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১১

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১২

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৩

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৪

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৬

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৭

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৮

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

২০

Design & Developed by BD IT HOST