News Editor
৮ মার্চ ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মুরারিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলচালক শামীম ওসমান (২৮) ও আরোহী সাদ্দাম আলী (৩০)। শামীম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদ শিকারি খাসের হাটের মানিক আলীর ছেলে ও সাদ্দাম একই উপজেলার তেলকুপির সেন্টু আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে শামীম ও সাদ্দাম আলী মোটরসাইকেলে করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে পাথর বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিক থেকে আসছিল। পথিমধ্যে মুরারিপুর কালুর ডাইং এলাকায় ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুই আরোহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোনো একটা কারণে মোটরসাইকেলচালক তার লেন ছেড়ে ভুল লেনে চলে এসেছিলেন। তাদের দুজনই ঘটনাস্থলে মারা যান। স্থানীয় জনতা ট্রাক আটকে রেখেছে। তবে চালক কৌশলে পালিয়ে যান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST