রাজশাহীতে প্রাসাদসদৃশ পরিত্যক্ত স্হাপনার সুড়ঙ্গ নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ ডিসেম্বর ২০২৫, ১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রাসাদসদৃশ পরিত্যক্ত স্হাপনার সুড়ঙ্গ নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর সিপাহিপাড়া এলাকায় বহুদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা দিঘাপতিয়ার রাজ পরিবারের একটি পরিত্যক্ত বাড়ীর সুড়ঙ্গ নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল।

স্থানীয় বাসিন্দারা দাবি করে বলেন লোকমুখে শুনেছি মহারানী হেমন্তকুমারী এবং দিঘাপতিয়ার রাজপরিবারের সদস্যরা শহরে এলে এই প্রাসাদসদৃশ স্থাপনাতেই অবস্থান করতেন। সুড়ঙ্গ উন্মোচিত হওয়ার পর এলাকাবাসীসহ গবেষকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে এর গঠন, উদ্দেশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব জানার বিষয়ে।

পুরাতন ভবনগুলোর স্থাপত্য নিয়ে গবেষকরা জানান,অতীতে ভবনের ভিত্তি শক্ত রাখা, মাটির উচ্চতা সমান করা এবং ঘরকে স্বাভাবিকভাবে শীতল রাখার উদ্দেশ্যে নিচু খিলানাকৃতি কাঠামো নির্মাণ করা হতো। রাজশাহীর পুরোনো কোর্ট ভবনেও একই ধরনের স্থাপত্য উপাদান দেখা যায়।

স্হানীয় স্থাপত্য গবেষক আহমেদ সফি সাংবাদিকূের বলেন, পুরোনো বাড়িগুলোর নিচে অর্ধবৃত্তাকার খিলান থাকত। সাধারণত ৩–৪ ফুট সিঁড়ি বেয়ে ঘরের মেঝেতে উঠতে হতো। কিন্তু গত কয়েক দশকে শহরের রাস্তা পর্যায়ক্রমে উঁচু হওয়ায় বাড়ির উঠানও মাটি দিয়ে ভরাট করতে করতে এসব খিলান ঢেকে যায়। এর ফলে পাশের জেলখানার পয়ঃনিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে এবং এলাকাটি দীর্ঘদিন ধরে নোংরা দুর্গন্ধময় ছিল।

এ বিষয়ে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ড. মো. আতাউর রহমান বলেন, অতীতের অধিকাংশ রাজকীয় ভবনেই এমন নকশার ব্যবহার ছিল। আর্দ্রতা প্রতিরোধ, ঘর শীতল রাখা এবং পানিবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার—এসব কারণে ভবনের ভিত্তিতে এমন কাঠামো সুড়ঙ্গসদৃশ মনে হলেও এটি মূলত একটি প্রকৌশলগত নকশার অংশ।

বিশেষজ্ঞরা মনে করেন, ভুল ধারণা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করে এ ধরনের স্থাপত্যকে যথাযথভাবে ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST