News Editor
১৩ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন: নুরুজ্জামান লিটন

রাজু আহমেদ, রাজশাহী ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, রমজান আমাদের সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা দেয়। রমজানে তাকওয়ার গুণাবলী অর্জন করে তা বাকি ১১ মাস কাজে লাগাতে হবে। এছাড়াও দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে চুরি- ডাকাতি, খুন- জখম, রাহাজানি, সন্ত্রাস- চাঁদাবাজি দূরীকরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান নুরুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বেলপুকুর আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মকবুল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ উল্লাহ, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান ও পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম। আলোচনা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, জামিরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, রাজশাহী পূর্ব জেলা শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু ও মাওলানা ইয়াকুব আলী প্রমুখ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST