লক্ষ্যমাত্রা দেড়'শ মেট্রিক টন নিয়ে পাবনায় শুটকি উৎপাদন শুরু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্যমাত্রা দেড়’শ মেট্রিক টন নিয়ে পাবনায় শুটকি উৎপাদন শুরু

মোঃ সিয়াম সিকদার বেড়া, পবনাঃ

বর্তমানে দেশ ও দেশের বাহিরে পাবনার শুটকির ব্যাপক চাহিদা পুরণের লক্ষ্যে দেশীয় মাছ বাজারে আবির্ভাবের চলনবিল ও গাজনার বিলের পানি শুকানোর পূর্বেই শুটকির উৎপাদন শুরু করেছে পাবনার শুটকি খামারিরা।জেলা মৎস্য অফিসের তথ্যানুযায়ী এ বছর জেলায় শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১৫০ টন। তবে চায়না দুয়ারী ও কারেন্ট জালের মাধ্যমে খাল-বিল থেকে দেশীয় মাছ শিকারের কারণে মাছের অভাবে শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণই এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে বলে মনে করেন সংশ্লিষ্ট’রা।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী,চলনবিল ও গাজনাবিল পাড়ে গড়ে উঠেছে দুই শতাধিক অস্থায়ী শুঁটকির চাতাল চাটমোহর উপজেলার চলনবিল এলাকার বোয়াইলমারী ব্রিজ সংলগ্ন চাতাল, সুজানগরের মসজিদপাড়া বালুরচর শুটকি খামার, গাজনাবিল পাড়ে চরদুলাই, সাঁথিয়ার সাতানীর চর, আরাজী গোপিনাথপুর, হুইখালী, কলাগাছী ও রঘুনাথপুর, বেড়া উপজেলার কৈটলার শুটকি ব্যবসায়ীরা অস্থায়ী চাতাল নির্মাণ করে শুটকি উৎপাদন করে থাকে।

জানা যায়, সুস্বাদু হওয়ায় পাবনার শুঁটকির বেশ চাহিদা রয়েছে দেশ ও দেশের বাহিরে স্থানীয় চাহিদা মিটিয়ে পাবনার শুটকি দেশের সবচেয়ে বড় শুটকি বাজার নীলফামারি জেলার
সৈয়দপুরে ও ফরিদপুর জেলার ভাঙ্গা সহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকেসেখান থেকে পৃথিবীর অন্তত ১৫ টি দেশে রপ্তানি হয় এখানকার শুঁটকি।তবে সরকারি পৃষ্ঠপোষকতা, শুটকি খামারিদের প্রণোদনার মাধ্যমে রপ্তানীমুখী এই শিল্পখাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন
সংশ্লিষ্ট’রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বহত্তম দুইটি বিল, এই অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ায় এখানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে  মৎস্যজীবী সম্প্রদায়।তারা সারাবছর এলাকার খাল,বিল ও পুকুর থেকেমাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। যে কারণে এ অঞ্চলের বিভিন্ন স্থানে   গড়ে উঠেছে শুঁটকি তৈরির চাতাল। স্থানীয় শুঁটকি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বিলের পানি কমতে থাকলে চলনবিল ও গাজনাবিলের বিভিন্ন স্থানে জেলেদের জালে ধরা পড়ে পুঁটি, খলসে, চেলা, ট্যাংরা, কৈ, মাগুর, শিং, বাতাসি, চিংড়ি, নলা, টাকি, গুচিবাইম, বোয়াল, ফলি, কাতলা, নওলা, শোল, গজারসহ নানা জাতের দেশীয় মাছ এসব মাছ কিনে চাতালে শুকিয়ে

উৎপাদন করা হয় শুঁটকি।পরে এ শুঁটকি পাঠানো হয় পৃথিবীর বিভিন্ন  দেশে ও দেশের অভ্যান্তরে বিভিন্ন স্থানে। দেশের বড় বড়  ব্যবসায়ীরা সরাসরি চাতাল থেকে পছন্দের শুঁটকি কিনে নেন। এসব শুঁটকি মানভেদে ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডে বাছাই করা হয় ‘এ’ গ্রেডের ভালোমানের শুঁটকি যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, দুবাই, ইরাক, কুয়েত, লিবিয়া, ইন্দোনেশিয়াসহ অন্তত ২০টি দেশে রপ্তানি হয়।এসব দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের কাছে চলনবিল ও গাজনার বিলের শুঁটকির কদর রয়েছে এছাড়া ‘বি’ ও ‘সি’ গ্রেডের শুঁটকি দেশের ভেতরে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

এছাড়াও এসব শুটকির চাতালে কাজ করে জীবিকা নির্বাহ করে জেলার প্রায় ৩ হাজার শ্রমিক।একেকটি চাতালে গড়ে ১০ জন নারী-পুরুষ কাজ করেন।পুরুষ শ্রমিকরা শুটকির চাতালে ও নারী শ্রমিকরা মাছ বাছাইয়ের করেন দিন হাজিরায়।

সুজানগর মসজিদপাড়া’র  শুঁটকি ব্যবসায়ী আজাদ কমিশনার বলেন,গাজনার বিলের  মাছ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শুঁটকি তৈরি করে সৈয়দপুর, ভাঙা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় তবে সরকারের পক্ষ থেকে কোনরকম  প্রণোদনা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার পাল বলেন, এবছর জেলায় শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৫০ টন। ইতিমধ্যেই ৩০ জন শুটকি ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে,  তবে কোন প্রণোদনার ব্যবস্থা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST