শাপলা কলি ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা কলি ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো

নিজস্ব প্রতিনিধিঃ

রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে কয়েকদফা নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পেতে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ‘শাপলা’ না দিলে তারা নিবন্ধন নেবে না। এমন পরিস্থিতিতে নতুন করে ‘শাপলা কলি’ যুক্ত করা হলো প্রতীকের তালিকায়।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫ অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’–এর সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় নতুন সংযোজন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। এই তালিকায় ১ নম্বর থেকে ১১৯ নম্বর পর্যন্ত মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্যে নতুন সংযোজন হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হয়েছে ১০২ নম্বরে- যা এবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বরাদ্দ দেওয়া যাবে।

গেজেটের ভাষ্যমতে, স্থগিত প্রতীক ছাড়া অন্য সব প্রতীক প্রার্থীদের প্রাপ্যতা অনুসারে বরাদ্দ দেওয়া যাবে। প্রতীকগুলোর মধ্যে রয়েছে আপেল, আম, একতারা, ঘোড়া, টেলিভিশন, নৌকা, ধানের শীষ, রেল ইঞ্জিন, বাইসাইকেল, হাতি, সূর্যমুখীসহ জনপ্রিয় প্রতীকগুলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের ২৪ সেপ্টেম্বর জারি করা এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৫ বাতিল করা হয়েছে এবং নতুন সংশোধিত তালিকাটি কার্যকর করা হয়েছে।

ইসি সচিবালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে নির্বাচনি পরিবেশ আধুনিকায়নের অংশ হিসেবে। এতে নিবন্ধিত দলগুলোর অনুরোধ ও প্রাসঙ্গিকতা বিবেচনা করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ‘প্রতীক বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করা হয়েছে। এবার প্রথমবারের মতো ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হয়েছে, যা শান্তি, সৌন্দর্য ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রতীক যুক্ত হওয়া নির্বাচনি রাজনীতিতে নতুন আগ্রহ সৃষ্টি করবে। বিশেষ করে নবগঠিত দলগুলো এ ধরনের প্রতীকের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারবে।

নতুন গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির আরও একধাপ এগিয়ে গেল। এখন প্রতীক তালিকা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১১

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৪

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৫

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৭

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৮

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৯

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

২০

Design & Developed by BD IT HOST