নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিয়ালের আক্রমণে শেরপুরে ২২ জন আহত

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের চার গ্রামে শিয়ালের আক্রমণে ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে চারজনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নালিতাবাড়ী উপজেলার নাকশি গ্রামে চারজনকে এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে চারজনকে কামড়ে আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাইকে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গির্দ্দাপাড়া গ্রামের হেকমত আলী বলেন, তার ভাতিজা বাড়ি থেকে বের হয়ে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ শিয়াল তার পায়ে কামড় দেয়। পাঞ্জরভাঙ্গা গ্রামের সমাজসেবক আকবর হোসেন জানান, আমাদের গ্রামে চারজনকে শিয়াল কামড় দিয়েছে। তারা রাস্তা হেঁটে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ শিয়াল এসে কামড় দেয়। এতে শরীরে মারাত্মক ক্ষত হয়েছে। এদিকে ঘটনার পর থেকে চারটি গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে সতর্কতা জারি করা হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ ক্রান্তি বলেন, শিয়ালটি খুব সম্ভবত জলাতঙ্ক (র‌্যাবিস) রোগে আক্রান্ত ছিল। রোগীদের তাৎক্ষণিক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ও সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শও দেন তিনি। এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা আঁখি বলেন, কিছুদিন ধরে হাসপাতালে কুকুর ও শিয়ালের কামড়ের রোগীর সংখ্যা বেড়ে চলছে। আমি এসে ১৪ জন শিয়ালের কামড়ানোর রোগী পেয়েছি। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১১

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৩

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৪

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৫

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৬

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৭

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৮

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৯

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST