নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে নলকূপের পাইপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে একটি বাড়িতে নলকূপ বসাতে গিয়ে বেরিয়ে এসেছে গ্যাসের বুদবুদ। এতে পানির পাইপ বসাতে না পেরে শুরুর দিকে গ্রামের বাসিন্দারা হতচকিয়ে গেলেও পরে সেই গ্যাসেই রান্নায় মেতেছেন গ্রামের বাসিন্দারা। তবে এতে উচ্ছ্বাসের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়ন কুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামের শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে নলকূপ বসাতে গিয়ে এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গত ১৪ অক্টোবর সকালে শ্রমিকরা সাবমার্সিবল পাম্প বসানোর জন্য দেড় ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে যায়। এসময় ৫৫ ফুট গভীরে পাইপ বসানোর পর পাইপ উপরে উঠে যায় এবং অনবরত গ্যাস বের হতে থাকে। এরপর বাড়ির অন্য পাশে আরও দুই জায়গায় ৪৫ ও ৪০ ফুট খনন করলেও সেখানেও একই অবস্থার হয়ে গ্যাস বের হতে থাকে। পরে শ্রমিকরা দুটি বোরিংয়ের গর্ত মাটিচাপা দিয়ে রাখলেও একটি দিয়ে অনবরত বের হতেই থাকে। আর এই গ্যাস দিয়েই টানা ১০ দিন ধরে নিজের পরিবারসহ প্রতিবেশীদের হচ্ছে রান্নার কাজ হচ্ছে। গৃহস্থ নূর মোহাম্মদ বলেন, বোরিংয়ের গর্ত দিয়ে বুদবুদ শব্দে পানির সঙ্গে বাতাস বের হচ্ছে। এতে আগুন দিয়ে ভাত রান্না করা যাচ্ছে। এখন মাটির নিচে কী পরিমাণ গ্যাস আছে সেটা তো বোঝা যাচ্ছে না। এজন্য সরকারি লোকজন আসা দরকার। পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো বিপদ। ওই গ্রামের বাসিন্দা হাকিম মিয়া বলেন, এ এলাকার মাটির নিচে অনেক গ্যাস আছে। কারণ, তিনটি জায়গা বোরিং করার সময়ই গ্যাস বের হয়েছে। ইউপি সদস্য হযরত আলী জানান, সাব-মার্সিবলের বোরিং থেকে গ্যাস বের হচ্ছে। এর আগেও কয়েকবার এ এলাকায় বোরিং করতে গেলে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ সময় গ্যাসের মজুদ অনুসন্ধান করতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানানো হয়েছে এবং ভিডিও পাঠানো হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST