admin
৬ অক্টোবর ২০২৪, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০ শয্যার হাসপাতালে ৭৫ রোগীর চিকিৎসা

নিউজ ডেক্সঃ মানিকগঞ্জ শিশু হাসপাতালে অনুমোদিত শয্যার চার গুণ বেশি রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসক নেই। নার্স থাকলেও তাদের সেবা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও হাসপাতালটির বিরুদ্ধে কার্যত কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। হাসপাতালটির অবস্থান মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা রোডে। নথিপত্রে এর নাম “মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতাল” হলেও সাইনবোর্ড টাঙানো হয়েছে “মানিকগঞ্জ শিশু হাসপাতাল” নামে। এর চেয়ারম্যান মো. সেলিম মিয়া নামে এক ব্যক্তি। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, রিসিপশন ডেস্কের সামনে শিশু রোগীর স্বজনদের প্রচন্ড ভীড়। সবাই এসেছেন শিশুদের ভর্তি করানোর জন্য। নিচতলায় ঢুকতেই ডানপাশে রয়েছে একটি ফার্মেসি। তার ঠিক পরের কক্ষটিই আবাসিক চিকিৎসকের জন্য। পাঁচফুট বাই দশফুটের কক্ষটিতে একসঙ্গে দু’জন চিকিৎসকের চেম্বার করা হয়েছে। নিচতলাতেই রয়েছে প্যাথলজি সেন্টার। দুতলা থেকে ছয়তলা পর্যন্ত ভর্তি রোগীর শয্যা করা হয়েছে। চারতলায় পাশের একটি বিল্ডিংয়ের একটি ফ্লোর নিয়ে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে হাসপাতালটিতে শয্যা সংখ্যা ৭৫টি। এরমধ্যে সাধারণ শয্যা ৩১টি আর কেবিন সংখ্যা ২২টি। প্রতিটি কেবিনে আবার দুটি করে শয্যা করা হয়েছে। ছয়তলাটি ক্যান্টিনের জন্য করা হলেও সেখানে ফ্লোরে বেড দিয়ে রোগী রাখা হচ্ছে। নিয়ম অনুযায়ী, ২০ শয্যার একটি হাসপাতালে চয়জন আবাসিক চিকিৎসক ও ১২ জন ডিপ্লোমা নার্স থাকা বাধ্যতামূলক। তবে হাসপাতালে গিয়ে মাত্র দুজন চিকিৎসক পাওয়া যায়। তাদের একজন ফাহিম আবরার মবিন। যিনি ঢাকা থেকে আসেন। সপ্তাহে ডিউটি করেন ৬০ ঘন্টা। অন্যজন চিকিৎসক তানজিলা ইসলাম। তিনিও প্রতি শিফটে অর্থাৎ সপ্তাহে ৪৮ ঘন্টা ডিউটি করেন। শনিবার বেলা ১২টা পর্য়ন্ত মোট ৫৫ জন রোগী ভর্তি রয়েছে বলে জানান চিকিৎসক ফাহিম আবরার মবিন। কথা হয় হাসপাতালের পরিচালক ইসরাফিল খন্দকার ও চেয়ারম্যান সেলিম মিয়ার সঙ্গে। তারা হাসপাতালের শয্যা সংখ্যা, ভর্তি রোগী ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেননি। এমনকি হাসপাতালের প্রকৃত নাম সম্পর্কেও তারা অবগত নন। মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মো. মকসেদুল মোমিন বলেন, রোববার আমার একটা ট্রেনিং আছে। সোমবার হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST