নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাজেকে ভয়াবহ আগুন, পুড়েছে ২০ রিসোর্ট

খাগড়াছড়ি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার বেলা ১টার দিকে ‘মনটানা রিসোর্টের’ পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা। আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। ২০টির বেশি রিসোর্ট পুড়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, “সাজেক পর্যটন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কাজ করছে। তাদের সহায়তা করছেন স্থানীয় লোকজন। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকের উদ্দেশে রওনা হয়েছে।” স্থানীয়রা বলেন, দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুনে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট ও মারুয়াতি রেস্টুরেন্ট পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না। সাজেকের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করেছে। এছাড়া মাটিরাঙা স্টেশনের দুটি, লংগদু স্টেশনের দুটি, পানছড়ি ফায়ার স্টেশনের দুটি, খাগড়াছড়ি সদরের দুটি, রামগড় থেকে একটি এবং লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি বলেন, “দুর্গম রাস্তা হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। দুর্ঘটনাস্থলে পানির সংকট রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

২

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৩

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৪

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৫

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৬

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৭

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৮

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৯

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

২০

Design & Developed by BD IT HOST