admin
১৫ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগন্জ চুরি হওয়া শেখ রাসেল ল্যাবের ৭ টি ল্যাপটপ উদ্ধার আনোয়ার হোসাইন (সুনামগঞ্জ) সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

চুরি হওয়া ল্যাপটপ বিক্রির সাথে জড়িত সিএনজি অটোরিকশাচালক ও দোকানীসহ দুইজনকে গ্রেফতার করা হলেও এখনো অধরা রয়েছে চোর সিন্ডিকেট চক্রের সদস্যরা। গ্রেফতারকৃত চালক পূর্ব বীরগাঁও ইউনিয়ন বীরগাঁও গ্রামের জাহান নূর মিয়ার ছেলে জামিল আহমদ ও দোকানি মহিনুর ইসলাম অনিক বাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী। জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ থানাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ফটকের তালা ভেঙ্গে ল্যাবের ৭টি ল্যাপটপ চুরি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ১১ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা একাধিক আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহের দিকনির্দেশনায় জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর নেতৃত্বে শান্তিগঞ্জ থানার অফিসার ফোর্সের নেতৃত্বে পৃথক দুটি টিম চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ম্যানুয়েল ইন্টিলিজেন্সের সহায়তায় ৭টি ল্যাপটপ উদ্ধার করে। ল্যাপটপ বিক্রির সাথে জড়িত মহিনুর ইসলাম অনিক ও জামিল আহমেদে গ্রেফতার করা হয়। জানা যায়, ইলেক্ট্রনিক পণ্যের দোকানী মহিনুরের দোকানে কয়েকজন যুবক চালক জামিলের অটোরিকশাযোগে একটি ল্যাপটপ বিক্রি করতে আসেন। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে ল্যাপটপসহ চালক জামিল ও দোকানী মহিনুরকে গ্রেফতার করে। এসময় অন্যান্য যুবকরা পালিয়ে যায়। আটককৃতদের তথ্যের ভিত্তিতে বাকি ল্যাপটপ উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চুরির সাথে বীরগাঁও গ্রামের রিমান হক নামের এক মাদকসেবীসহ একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। চুরির সাথে সহযোগিতা করায় গ্রেফতারকৃত আদালতে সোপর্দ করেছে পুলিশ। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ মিয়া বলেন, ‘পুলিশ সুপার স্যারের নির্দেশে দ্রুত সময়ের চুরি হওয়া মালামাল উদ্ধার করেছি। সহযোগিতাকারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। চোর চক্রকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১১

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৩

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৪

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৫

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৬

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৭

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৮

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৯

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST