দেবদাস’-এ অভিনয় করেই মদ্যপান শুরু শাহরুখের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ অক্টোবর ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবদাস’-এ অভিনয় করেই মদ্যপান শুরু শাহরুখের

বিনোদন ডেস্কঃ

কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ২০০২ সালের ব্লকবাস্টার বলিউড সিনেমা “দেবদাস”। সিনেমাতে দেবদাসের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন “কিং খান” শাহরুখ। সঞ্জয় লীলা বানসালির পরিচালিত “দেবদাস” সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। আর আয় করেছিল ৯৯ কোটি ৮৮ লাখ রুপি। ওই বছর কান চলচ্চিত্র উৎসবেও দেবদাস দেখানো হয়।

সিনেমাটিতে বাল্য-প্রেমিকা পার্বতীর সঙ্গে ছাড়াছাড়ি, তার অন্যত্র বিয়ে, পরিবারের থেকে পাওয়া আঘাত, অখুশি শিশুবেলা এই সবই পরবর্তীতে দেবদাসকে মদ্যপ ব্যক্তিতে পরিণত করে। ছবিতে অভিনয় করার জন্য মেথড অ্যাক্টিংয়ের উপরই ভরসা রেখেছিলেন শাহরুখ। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল তার অভিনয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এক প্রতিবেদনে জানিয়েছে, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে শাহরুখ জানিয়েছেন তিনি মেথড অ্যাক্টিং গ্রহণ করেছেন এবং সেই ধাঁচের অভিনয় করে তার ভালো ও মন্দ দুটোই হয়েছে।

প্রতিবেদনে এই সময় জানিয়েছে, দেবদাসের চরিত্রে অভিনয় করার জন্য শাহরুখকে বাস্তবে মদ খেতে হয়েছিল। এমনটা সচরাচর হতে দেখা যায় না। সাধারণত, শুটিংয়ে মদ্যপ চরিত্রের জন্য অভিনেতাকে যে সব সময়ই তা পান করতে হবে, এমনটা অনেক ক্ষেত্রেই ঘটে না। মদের বোতলে অনেকটা পরিমাণ পানিতে কয়েক ছিপি সফ্ট ড্রিংঙ্ক ঢেলে তৈরি করা হয় সিকোয়েন্স। তবে “দেবদাস”-এ শাহরুখের বেলায় তা ঘটেনি। তিনি সত্যিই মদ খেয়ে শুটিং করেছিলেন। তিনি বলেছেন, “পেশাগত দিক থেকে মদ্যপান আমাকে বিপুল সাফল্য এনে দিয়েছে ঠিকই। তবে ব্যক্তিজীবনে শরীরে কুপ্রভাবও ফেলেছে। এই ছবি করার পরই মদ্যপান করতে শুরু করেছিলাম।

কেবল শাহরুখ খান নন, অতীতে দিলীপ কুমারও দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৫৫ সালে মুক্তি পায় সেই ছবি। অনেকে মনে করেন, শাহরুখের পারফরম্যান্স নাকি দিলীপকেও ছাপিয়ে গিয়েছে।

শাহরুখ খানের পরবর্তী ছবি কী?সুজয় ঘোষের ছবি “কিং”-এ অভিনয় করছেন শাহরুখ খান এটি আগামী বছর মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১০

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১১

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১২

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৩

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৪

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৫

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৬

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৭

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৮

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৯

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

২০

Design & Developed by BD IT HOST