News Editor
৯ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ, বৈদ্যুতিক তার চুরি

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ঈদুল ফিতরের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন বিদ্যালয় দু’টির কর্তৃপক্ষ।

পারিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেনা কবির জানান, দীর্ঘ ঈদ ছুটির পর সোমবার (৮ এপ্রিল) বিদ্যালয় খুললে শিক্ষক ও কর্মচারীরা দেখতে পান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পরে খোঁজ নিয়ে দেখা যায়, বৈদ্যুতিক মেইন লাইনের তার ও বিভিন্ন কক্ষের অভ্যন্তরীণ সংযোগের তার চুরি হয়েছে।

তিনি বলেন, “ঈদের ছুটির সময় বিদ্যালয় পুরোপুরি বন্ধ ছিল। কোনো নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তা ছিল দুর্বল। সেই সুযোগেই হয়তো এ চুরির ঘটনা ঘটেছে।”

চুরির ঘটনায় বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা, লাইটসহ অন্যান্য বৈদ্যুতিক সুবিধা ব্যবহারে সমস্যা হচ্ছে। গরমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন পারিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম রেজা জানান, ঈদুল ফিতরের ছুটিতে বিদ্যালয় বন্ধ ছিল। ছুটি চলাকালীন সময়েই সম্ভবত এই চুরির ঘটনা ঘটে। বিদ্যালয় খুললে বিষয়টি আমরা প্রথম লক্ষ্য করি। বিষয়টি প্রশাসনকে জানানোর পরে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

এদিকে দুটি বিদ্যালয়ে একযোগে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST