
এম.এ রফিক জামালপুর থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর জামালপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে শহরের ফৌজদারী মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম) ও সাধারন সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে এসে শেষ হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST