বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ মে ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

মিয়ানমার সীমান্তের উত্তেজনা ও নিরাপত্তাহীনতার জেরে বাংলাদেশের অভ্যন্তরে আবারও এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সংলগ্ন জিরো লাইনের (শূন্যরেখা) ৪১ ও ৪২ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় শক্তিশালী স্থলমাইন (ল্যান্ডমাইন) বিস্ফোরণে ৩ জন নিরীহ বাংলাদেশি নাগরিক নির্মমভাবে প্রাণ হারিয়েছেন।

গতকাল রোববার (২৪ মে) দুপুরে নিজেদের কৃষি জমিতে কাজ করতে গিয়ে তারা এই মারাত্মক দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন— ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ার অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তুমব্রু নো-ম্যান্সল্যান্ড এলাকার একটি কলাবাগানে চাষাবাদের কাজ করার সময় হঠাৎ মাটির নিচে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে প্রথমজন গুরুতর জখম হয়ে মারা যান। তাকে উদ্ধার করতে যখন বাকি দুজন সহকর্মী দ্রুত এগিয়ে যান, ঠিক তখনই পাশে থাকা আরেকটি স্থলমাইনের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনেরই নির্মম মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে নিহতদের শরীরের নিচের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, “সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মিয়ানমার সীমান্তের ওপারে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সীমান্তজুড়ে এসব মারাত্মক ল্যান্ডমাইন পুঁতে রেখেছে, যা স্থানীয় বেসামরিক নাগরিকদের জন্য প্রতিনিয়ত প্রাণঘাতী ফাঁদে পরিণত হচ্ছে।

ঘটনার পর বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এবং বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।

একই সাথে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে জিরো লাইন বা নো-ম্যান্সল্যান্ডে কাছাকাছি না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চাষাবাদ, গবাদিপশু চড়ানো কিংবা পাহাড় থেকে কাঠ-বাঁশ সংগ্রহের জন্য কোনো অবস্থাতেই যাতে কেউ ঝুঁকিপূর্ণ সীমান্ত রেখার কাছাকাছি না যান, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১০

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১১

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১২

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রতিবাদলিপি

১৫

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৭

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৮

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

১৯

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST