জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর হামলা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর হামলা

নিজস্ব প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে একই গ্রামের মৃত লোকমান আলীর পুত্র মোঃ রমজান (৬০), বাছেদ (২৫), আব্দুস ছাত্তার (৫০), রিপন (৪০), বাকের (৩০) সহ অজ্ঞাত ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক এম.এ রফিকের বাড়িতে হামলা চালায়। এসময় তারা সাংবাদিকের বাড়ির বাউন্ডারী সহ ঘরে ভাংচুর চালায়। আহত হন সাংবাদিক রফিক ও তার স্ত্রী লাকী আক্তার। জানা যায়, সাংবাদিক এম.এ রফিক একই গ্রামের মোঃ আব্দুস ছাত্তার, পিতা মৃত সমশের আলীর নিকট থেকে ২০০৬ সালে নারিকেলী মৌজার খতিয়ান নং-৩২০, জেএল নং-১২৬, দাগ নং-৪, শ্রেণি-কান্দা এর মধ্যে ২৭ শতাংশের কাতে ০৯ শতাংশ জমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য নির্ধারণ করে বায়না বাবদ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে জমির দখল বুঝে নেয়। সে দীর্ঘ প্রায় ১৮ বছর যাবৎ উক্ত জমিতে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। জমির মালিক ছাত্তার বায়না করলেও জমি রেজিষ্ট্রি করে না দেওয়ার জন্য নানা রকম তালবাহানা শুরু করেন। এই নিয়ে গ্রামে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকেও স্বাক্ষীদের মাধ্যমে ছাত্তারের পঞ্চাশ হাজার টাকা বায়না নেওয়া এবং সাংবাদিকের দখল প্রমাণ হয়। শালিসের মাধ্যমে সাংবাদিক রফিককে জমি লিখে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। শালিস বৈঠক অমান্য করে আব্দুস ছাত্তার বাদী হয়ে উক্ত ঘটনা নিয়ে হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। যার নং ৮৯৭(১)২০২৪। মামলা হওয়ার পর বিজ্ঞ আদালত মামলাটি আপোষ মিমাংসার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে প্রেরণ করে। লিগ্যাল এইড অফিসেও মামলার বিবাদী মোঃ আঃ রফিকের পক্ষে পঞ্চাশ হাজার টাকা বায়না সঠিক বলে রায় প্রদান করেন সিনিয়র সহকারী জজ। লিগ্যাল এইডের নির্দেশনা না মেনে পুনরায় মামলা পরিচালনা করেন মামলার বাদী আব্দুস ছাত্তার। কিন্তু বিজ্ঞ আদালত সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে এবং স্বাক্ষীদের বক্তব্যের মাধ্যমে মামলাটি খারিজ করে দেন। মামলা খারিজ হওয়ার পর হতেই একটি প্রভাবশালী মহলের যোগসাজশে উক্ত বায়নাকৃত জমিটি অন্যত্র বিক্রি করার পায়তারা করে আসছে মামলার বাদী আব্দুস ছাত্তার। উক্ত জমি প্রতারনার মাধ্যমে ক্রয় করে নিতে ইচ্ছুক তৃতীয় পক্ষ রমজান আলীগং ছাত্তারের সাথে মিলিত হয়ে সাংবাদিক এম.এ রফিকের পরিবারে উপর হামলা চালায়। এ নিয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক এম.এ রফিক। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফয়সাল আতিক বলেন সাংবাদিক রফিকের ঘটনাটি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন সাংবাদিকের বাড়ীতে হামলা বিষয়টি খুবই দুঃখজনক। অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। ভুক্তভোগী সাংবাদিক এম.এ রফিক বলেন যারা হামলা করেছে তারা প্রভাবশালী, আমি বর্তমানে পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি। অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১০

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১১

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১২

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৩

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৪

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৫

হালদার সাত কিলোমিটার খনন

১৬

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৭

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৯

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

২০

Design & Developed by BD IT HOST