মানিকগঞ্জসহ পাঁচ জেলায় একযোগে শুরু হচ্ছে দেশের বড় ফুটবলের আসর- বিপিএল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জসহ পাঁচ জেলায় একযোগে শুরু হচ্ছে দেশের বড় ফুটবলের আসর- বিপিএল

স্পোর্টস ডেস্কঃ

আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফুটবলের আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’- বিপিএল। দেশের পাঁচটি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এই ফুটবল লীগ। উদ্বোধনী দিন (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ এম এফ এস এবং মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ।

২৬ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৩ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম পর্বের ৪৫টি খেলা। খেলাগুলোর মধ্যে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে হবে ১০টি খেলা, মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে ১০টি খেলা, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি খেলা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি খেলা ও ঢাকার বসুন্ধরা কিংস এরেনা মাঠে অনুষ্ঠিত হবে নয়টি খেলা।

মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম ভেন্যু: ২৬ সেপ্টেম্বর- ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব ও আরামবাগ ক্রীড়া চক্র, ১৯ অক্টোবর- ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস, ২০ অক্টোবর – আরামবাগ ক্রীড়া সংঘ ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, ২৪ নভেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও বসুন্ধরা কিংস, ২৮ নভেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও ফর্টিস এফসি লিমিটেড, ২৯ নভেম্বর- ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ১২ ডিসেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ১৩ ডিসেম্বর- ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড, ২৬ ডিসেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ পুলিশ এফসি, ৩ জানুয়ারী- ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব ও বসুন্ধরা কিংস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএফএফ প্রফেশনাল লীগ ম্যানজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইমরুল হাসান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের যৌথ সাক্ষরে ২১ সেপ্টেম্বর এই ফিকশ্চার প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১০

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১২

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৩

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৪

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৫

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৭

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৮

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST