ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মো. সাইদুল করিম মিন্টু এবং তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বৃহস্পতিবার এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, মো. সাইদুল করিম মিন্টু তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৪৯৪ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৪ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তার সম্পদ বিবরণীতে ৪ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৭১০ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৩ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
একই সঙ্গে তিনি তার স্বামী মিন্টুকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST