বিমানবন্দরে দর্শকদের তোপের মুখে টিম বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ অক্টোবর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে দর্শকদের তোপের মুখে টিম বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে ফাইনালের স্বপ্ন তো পূরণ হয়ইনি, উল্টো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জা নিয়ে আজ (বুধবার) দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

আর এই ব্যর্থতার ফলশ্রুতিতে বিমানবন্দরে নেমেই এক নজিরবিহীন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। হতাশাগ্রস্ত সমর্থকদের৩ কাছ থেকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।

সেপ্টেম্বরে যখন টাইগাররা দেশ ছাড়েন, তখন সমর্থকদের উষ্ণ বিদায় ছিল তাদের সঙ্গী। তবে স্বপ্ন পূরণে ব্যর্থ হওয়ায় সেই সমর্থকরাই এখন ক্ষুব্ধ।

ফলস্বরূপ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের ঘিরে সৃষ্টি হয় এক অস্বস্তিকর পরিবেশ। অতীতে এমন বিরূপ পরিস্থিতিতে পড়তে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের।

এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ থাকলেও পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের কারণে সেই স্বপ্ন ভেঙে দেন জাকের আলী অনিকরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় এলেও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি হয়েছে হোয়াইটওয়াশ।

ওয়ানডেতে দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো দৃষ্টিকটু। আফগানি4স্তানের সাথে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মিরাজরা। সিরিজের শেষ ম্যাচে ২৯৩ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যা গত সাত বছরের মধ্যে দলের সর্বনিম্ন স্কোর।

ভুলে যাওয়ার মতো এক সফর শেষে দেশে ফিরে তিন দিনের মধ্যেই ক্রিকেটারদের নামতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজে। আগামী শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১০

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১২

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১৩

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১৪

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৫

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৭

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৮

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST