নিউজ এডিটর
২৯ অক্টোবর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপান ১ লাখ দক্ষ কর্মি নিবে বাংলাদেশ থেকে পাঁচ বছরে

অভিযোগ বার্তা ডেস্কঃ বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে জাপানের ব্যবসায়ীদের সংগঠন ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (এনবিসিসি)–এর প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। জাপানের ৬৫টিরও বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত এনবিসিসি সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স ( এসএসডাব্লিউ) প্রোগ্রামের আওতায় এক লাখের বেশি দক্ষ বাংলাদেশি কর্মী জাপানে নিয়োগ দেওয়া হবে। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে ২০২৭ সালে ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া চলবে। কর্মীদের মূলত নির্মাণ, সেবা, এভিয়েশন, গার্মেন্টস ও কৃষি খাতে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে অটোমোবাইল, রিসাইক্লিং ও ড্রাইভিং পেশায়ও দক্ষ কর্মীর চাহিদা বাড়বে বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের জন্য ইতোমধ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে, যেখানে সম্ভাব্য প্রার্থীরা ভাষা ও টেকনিক্যাল প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিনিধিদলের সদস্যরা এই কেন্দ্র দুটি পরিদর্শন করে প্রশিক্ষণের মানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “সাত মাসের ব্যবধানে প্রশিক্ষণে অনেক অগ্রগতি হয়েছে। আমরা আগামী বছরই দুই হাজার দক্ষ কর্মী নিতে প্রস্তুত।” তবে তিনি প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতা আরও বাড়ানোর পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, “ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ। এজন্য জাপান থেকে অনলাইন ক্লাস নেওয়া যেতে পারে অথবা জাপানি প্রশিক্ষকদের বাংলাদেশে এনে সরাসরি প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।” তিনি আরও বলেন, “বাংলাদেশি নারীরা যত্নশীল ও পরিশ্রমী। বিশেষ করে কেয়ারগিভিং সেক্টরে তারা অনন্য ভূমিকা রাখতে পারে। একবার সুযোগ পেলে তারাই অন্যদের প্রশিক্ষণ দিতে পারবে।” বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে একটি রোডম্যাপ ও বিশেষ সেল গঠন করা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১১

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৩

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৬

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৭

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৮

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৯

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST